সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » বিবিধ » মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন পিস অর্গানাইজেশন’র ঈদ সামগ্রী বিতরণ
মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন পিস অর্গানাইজেশন’র ঈদ সামগ্রী বিতরণ

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন পিস অর্গানাইজেশন’র উৎদ্যোগে প্রায় শতাধিক অসহায় মানুষের বাড়িতে যেয়ে ঈদ সামগ্রী বা বাজার পৌঁছে দেয়া হয়েছে। রবিবার ১৮ জুলাই সকাল আটটা থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
রবিবার সকালে মোংলা পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে ও মোংলার ছয়টি ইউনিয়ন পর্যায়ে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে এই ঈদ সামগ্রী বা বাজার পৌঁছে দেয় পিস অর্গানাইজেশন’র এর সকল সদস্যরা। কিছু মাস ধরে কাজ করে আসছে মোংলার কিছু তরুণ স্বেচ্ছাসেবক তাদের মাধ্যমে অনেক অসুস্থ মানুষের রক্তের জোগান দিয়েছে এই সংগঠনের সদস্যরা,এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ মোংলার মানুষের ভালো লেগেছে বলে জানা গেছে।
পিস অর্গানাইজেশন এর সদস্যরা ভবিষ্যতে অসহায় ও নির্যাতনের শিকার মানুষের পাশে থেকে কাজ করবে এমটা নিশ্চিত করেছে সংগঠনটির সভাপতি রিয়াদুল ইসলাম সাকি।
মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর এস,এম,কবির হোসেন বলেন, বর্তমান করোনাকালীন প্রাদুর্ভাবে যুবকরা যেভাবে এগিয়ে এসেছে সমাজের বিত্যবানরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে আশা করি অনেক অসহায় পরিবার উপকৃত হবে।এভাবে সামনের দিকে এগিয়ে যাক এটাই প্রত্যাশা।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা 