শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » বিবিধ » আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে আথির্ক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব
প্রথম পাতা » বিবিধ » আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে আথির্ক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব
৫২৯ বার পঠিত
সোমবার ● ১৯ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে আথির্ক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব

---


রামপ্রসাদ সরদার, কয়রা, খলনাঃ 
খুলনার কয়রা উপজেলার ১৭ জন আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র‍্যাব ৮ বরিশালের উদ্যোগে নগদ আর্থিক সহায়তা ও ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  
রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল উপহার সামগ্রী তুলে দেন র‍্যাব-৮ বরিশালের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী। এ সময় তিনি বলেন, জলদস্যুদের পূণর্বাসন ও তাদের স্বাবলম্বী করার জন্য র‍্যাবের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আত্মসমর্পণকারী বনদস্যুরা পূণর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন। সরকারের পক্ষ থেকে তাদের গুরুতর অপরাধ ছাড়া অন্যান্য মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনাধীন রয়েছে। এ ছাড়া র‍্যাব ফোর্সেস ডিজির পক্ষ থেকে বনদস্যু ও জলদস্যুদের বিশেষ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সুবিধা সহ আর্থিক সহায়তার জন্য ভূমিকা রাখা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন এসআই তুষার কান্তি মাহাতো, এএসআই গৌতম রায় সহ র‍্যাবের সদস্য ও স্থানীয় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)