রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিবিধ » ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত

আশাশুনি : ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির অফিস সুন্দরবন ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকায় বসবাসকারী আশাশুনি উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা অতিরিক্ত সচিব (অবঃ) ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সমিতির উপদেষ্টা অতিঃ সচিব (অবঃ) আব্দুল আহাদ, উপদেষ্টা অধ্যাপক শেখর আহমেদ, উপ-সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয রবিউল ইসলাম, কৃষি অফিসারদের প্রশিক্ষণ দপ্তরের অবঃ পরিচালক ড. শরিফুল ইসলাম, উপ কর কমিশনার আহসান উল্লাহ রাসেল, উপ কর কমিশনার হাফিজুর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, এডঃ আলিফ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরিকুল ইসলামসহ অনেকে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, যুগ্ম সচিব পরিবেশ মন্ত্রালয় ও আহবায়ক আশাশুনি উপজেলা সমিতি ঢাকা ডঃ মোকতার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক। উপস্থিত সকলেই ঢাকায় এরকম একটা সংগঠন তৈরি করার জন্য ধন্যবাদ জানান এবং সবাই এক সাথে মিলেমিশে থাকা ও আশাশুনি উপজেলাবাসীর সার্বিক উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন 