রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার
পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার
পাইকগাছায় হাত-পা বাঁধা মৃত প্রায় এক যুবককে শিবসা নদীর চর থেকে উদ্ধার করেছে পুলিশ। নদীর চরে লাশের মত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিপনকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
২ নভেম্বর রোববার সকালে পাইকগাছা থানার পাশে পানি উন্নয় বোর্ডের অফিসের গোল বাগানের সামনের চর থেকে তাকে উদ্ধার করা হয়। রিপনের হাত ও পায়ের হাঁটুর নিচে রশি দিয়ে বাঁধা ছিল। তার গায়ে গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত ছিল। সে পৌর সদরের খৃষ্টান পাড়ার মিখায়েল মাখালের ছেলে রিপন মাখাল (৩৫)। মিখায়েল মাখাল জানান, রিপনের জিরো পয়েন্টের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সেলুনের কাজ করে। আমাদের ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। রিপনের সাথে তার চাচাতো ভাই রকি মাখাল ও তার শশুর আগষ্টিন সরকারের সাথে ঘর বাধাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ঝগড়া বিবাদ লেগেই আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, হাত-পা বাঁধা অবস্থায় যুবকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।






মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক 