শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » বিভাগীয় ও জেলা পর্যায়ে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৪ পেলেন নড়াইলের সতেজ
প্রথম পাতা » বিবিধ » বিভাগীয় ও জেলা পর্যায়ে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৪ পেলেন নড়াইলের সতেজ
৭০৬ বার পঠিত
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভাগীয় ও জেলা পর্যায়ে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৪ পেলেন নড়াইলের সতেজ

---

ফরহাদ খান, নড়াইল ; বিভাগীয় ও জেলা পর্যায়ে ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’-২০২৪ পেলেন নড়াইলের মির্জা গালিব সতেজ। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা কালীন সময়ে ২০১৭ সাল থেকে ছিন্নমূল শিশু এবং বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এ কাজের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়মূলক ও দাতব্য সংস্থা ভলান্টিয়ারি সার্ভিস ওভারসিজের (ভিএসও বাংলাদেশ) বিভাগীয় এবং জেলা পর্যায়ে ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৪’ পুরস্কার পেয়েছেন তিনি (সতেজ)।

ন্যাশনাল ইয়ুথ ফোরামের আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সতেজকে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন-ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গার  উপ-পরিচালক ফিরোজ আহমেদ, ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, যুব ফোরাম খুলনা বিভাগের সভাপতি আসাদুজ্জামান লিমন, যুব ফোরাম রংপুর বিভাগের সভাপতি জামাল উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজসহ খুলনা বিভাগের ১০ জেলার ৫০জন স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সমাজসেবায় অবদান রাখায় সতেজ বিভাগীয় পর্যায়ে পঞ্চম এবং নড়াইল জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। সতেজের এই সাফল্যে খুশি তার বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সদস্যরা। এছাড়া স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরাও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, কাজের স্বীকৃতি আরো দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। ভবিষ্যতে সমাজসেবায় আরো অবদান রাখতে পারব বলে আশা করছি। এর আগেও কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সম্মাননা পেয়েছি।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরুতে থেকেই সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও শিশুদের নিয়ে কাজ করছে। এছাড়া বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণসহ আনন্দ অনুষ্ঠান করে থাকে। বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নেও কাজ করছে সংগঠনটি।

ফাউন্ডেশনের সদস্যরা জানান, পড়ালেখার টাকা জমিয়ে এবং পারিবারিক সহযোগিতার মাধ্যমে এসব কাজ করেন তারা। এছাড়া বন্যাদুর্গতদের সাহায্য এবং করোনাকালীন সময়ে অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে সবজি বাজার, গরিব কৃষকের ধান কর্তন, চিকিৎসাসেবা, হাসপাতাল ও এতিমখানায় ইফতার বিতরণ, ঈদে ছিন্নমূল ও বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে নতুন পোশাক উপহার দেয়াসহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন তারা। সংগঠনে বর্তমানে সদস্য সংখ্যা ৪৫ জন। এদের বেশির ভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)