রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ভূমিসেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা
মাগুরায় ভূমিসেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি : এসো দেশ বদলাই.পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাগুরায় ভূমিসেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার বিকালে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ভূমিসেবা বিষয়ক ও সেমিনার কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো: ফিরোজ শাহ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহাবুবুর রহমান, মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শহীদুল ইসলাম,জেলা ভূমি কর্মকর্তা দেওয়ান আসিফ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইলিয়াসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে ভূমিসেবা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় । সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতায় শহরের মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ও এজি একাডেমী স্কুলের ২০ জন শিক্ষার্থী অংশ নেয় । কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 