বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইগাতীতে পাখি শিকার করায় ৩ জনকে জরিমানা
ঝিনাইগাতীতে পাখি শিকার করায় ৩ জনকে জরিমানা
এস ডব্লিউ নিউজ:
শেরপুরের ঝিনাইগাতীতে পাখি শিকার করার অপরাধে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে উপজেলার চেঙ্গুরিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া এলাকায় অতিথি পাখি, দেশীয় প্রজাতির বক, ঘুঘু, শালিক পাখি শিকার করছিলেন ৩ ব্যক্তি। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৯টি পাখিসহ ওই তিন ব্যক্তিকে আটক করে।
পরে পাখি শিকারের দায়ে মো. সোহরাওয়ারদি, মো. রাসেল, মো. মমিনুল ইসলামকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৩৮(১) ধারায় ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উদ্ধারকৃত ৯টি পাখিকে অবমুক্ত করা হয়।
আদালত পরিচালনাকালে শেরপুর ওয়াইল্ড লাইফ রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন ও থানা পুলিশের সদস্য সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বন্যপ্রাণী, অতিথি পাখি শিকার না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করেন।






পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 