শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইগাতীতে পাখি শিকার করায় ৩ জনকে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইগাতীতে পাখি শিকার করায় ৩ জনকে জরিমানা
৪৪৮ বার পঠিত
বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইগাতীতে পাখি শিকার করায় ৩ জনকে জরিমানা

এস ডব্লিউ নিউজ:---   শেরপুরের ঝিনাইগাতীতে পাখি শিকার করার অপরাধে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার সকালে উপজেলার চেঙ্গুরিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া এলাকায় অতিথি পাখি, দেশীয় প্রজাতির বক, ঘুঘু, শালিক পাখি শিকার করছিলেন ৩ ব্যক্তি। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৯টি পাখিসহ ওই তিন ব্যক্তিকে আটক করে।

পরে পাখি শিকারের দায়ে মো. সোহরাওয়ারদি, মো. রাসেল, মো. মমিনুল ইসলামকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৩৮(১) ধারায় ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উদ্ধারকৃত ৯টি পাখিকে অবমুক্ত করা হয়।

আদালত পরিচালনাকালে শেরপুর ওয়াইল্ড লাইফ রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন ও থানা পুলিশের সদস্য সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বন্যপ্রাণী, অতিথি পাখি শিকার না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ  করেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

আর্কাইভ