শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

এম. আব্দুল করিম, কেশবপুর থেকে:
যশোরের কেশবপুরে শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় জসিম উদ্দীন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে সাদ্দাম হোসেন (২৪) আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের দেউলি মোড় এলাকায় হাসানপুর অভিমুখী ওই মোটরসাইকেল আরোহীরা ট্রাকটি অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম উদ্দিন পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনছার গাজীর ছেলে। তিনি কেশবপুর শহরের একটি টাইলসের দোকানে কাজ করতেন। এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।






পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 