শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » কয়রায় হরিণের মাংস পাচারকালে ১ জন আটক
প্রথম পাতা » অপরাধ » কয়রায় হরিণের মাংস পাচারকালে ১ জন আটক
৬৭৫ বার পঠিত
শনিবার ● ১১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় হরিণের মাংস পাচারকালে ১ জন আটক


রামপ্রসাদ সরদার, কয়রা =---
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি হরিণের মাংস সহ ১ জন পাচারকারীকে আটক করেছে। 
জানা গেছে গত শুক্রবার রাত ১০ টার দিকে কয়রা থানার অফিসার ইনর্চাজ মোঃ রবিউল হোসেনের নির্দেশে কাটকাটা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তাওহিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার আংটিহারা কাষ্টম অফিসের পার্শ্ববর্তী পাইলট রেস্ট হাউসের পরিত্যাক্ত সরকারী ভবনের মধ্য থেকে এ সকল হরিণের মাংস সহ তাকে আটক করা হয়। আটককৃত হরিণের মাংস সহ পাচারকারী হলেন, উপজেলার আংটিহারা গ্রামের আমিন উদ্দিন গাজীর পুত্র রফিকুল ইসলাম (৬০)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৫ পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। 
ঘটনার সত্যতা স্বীকার করে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, এ ব্যাপারে ১৯২৭ সালের বন্যপ্রাণী নিধন আইনের ২৮(১)খ/১-ক ধারায় মামলা হয়েছে। যার মামলা নং- ১২। মামলাটি তদন্তাধীন আছে।





আর্কাইভ