শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » শিক্ষা » দৃষ্টিনন্দন সাজসজ্জা পরিবেশে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিলেন মোংলার ঐতিহ্যবাহী সেন্ট পলস উচ্চ বিদ্যালয়
প্রথম পাতা » শিক্ষা » দৃষ্টিনন্দন সাজসজ্জা পরিবেশে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিলেন মোংলার ঐতিহ্যবাহী সেন্ট পলস উচ্চ বিদ্যালয়
৫৩০ বার পঠিত
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৃষ্টিনন্দন সাজসজ্জা পরিবেশে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিলেন মোংলার ঐতিহ্যবাহী সেন্ট পলস উচ্চ বিদ্যালয়

---


মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

সাজসজ্জা পরিবেশে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন মোংলার ঐতিহ্যবাহী সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের আগমনকে ঘিরে বিদ্যালয়টির প্রাচীর, গেইট ও ভবনগুলো ব্যানার, ফুল এবং বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে। স্কুলের প্রবেশ পথে ‘ওয়েলকাম ব্যাক টু স্কুল’ লেখা সম্বলিত বিশাল আলপনাও করা হয়েছে। যা শিক্ষার্থী ও অভিভাবকদের মুগ্ধ করেছে।


 রবিবার সকাল সাড়ে ৮টা থেকে নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরের তাপমাত্রা মেপে এবং হাত ধুইয়ে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে ঢুকতে দেয়া হয়। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর সকাল ৯টায় শ্রেণী কক্ষে নিয়ম মেনে ক্লাস নিতে শুরু করেছেন শিক্ষক-শিক্ষিকারা। তবে সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের এমন আয়োজন আর চোখে পড়েনি অন্য কোন বিদ্যালয়ে।


সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা বলেন, সকল নিয়ম মেনেই আমরা শিক্ষার্থীদের গ্রহণ করছি। তাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই শ্রেণী কক্ষে ক্লাস নেয়া হচ্ছে। অনেক দিন তাদের অনুপস্থিতি আমাদের উভয়ের মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে। তাই তাদেরকে বরণ করতে নানা আয়োজন রয়েছে আমাদের। আমাদের এ আয়োজনে তারা ভীষণ খুশি ও আনন্দিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এ আনোয়ারুল কুদ্দুস বলেন, সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী ১২ সেপ্টেম্বর রবিবার মোংলায় ৭৩ টি প্রাথমিক, ৪১ টি মাধ্যমিক ও ৪টি কলেজ খুলেছে। সকল শর্ত মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য সকল প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে। কেউ তা প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

আর্কাইভ