শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ভাড়া দেয়ার অভিযোগ !
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ভাড়া দেয়ার অভিযোগ !
৫৪৯ বার পঠিত
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ভাড়া দেয়ার অভিযোগ !

 

পাইকগাছা প্রতিনিধি : ---পাইকগাছা উপজেলার কালুয়া গড়ের আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষ ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে। ফলে শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে শ্রেণীকক্ষ না পেয়ে ঘুরে বেড়াতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কালুয়া গড়েরআবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণী কক্ষ রাস্তার কাজের ঠিকাদারের লোকদের ভাড়া দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগে সরেজমিনে গেলে তার সত্যতা পাওয়া যায়। অফিস কক্ষ বাদে তিনটি কক্ষের দুটি ভাড়া দেয়া হয়েছে। দুটি কক্ষে ৮জন নারী ও পুরুষ এক মাসেরও অধিক সময় থাকা খাওয়া করছে বলে স্থানীয়রা জানান। এদিকে রোববার নোংরা ও অপরিছন্ন পরিবেশে একটি কক্ষে শতাধিক শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে বসিয়ে পাঠদান দেয়া হয়েছে। ---এবিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাশেম মাসুদুল হক বলেন,আমার স্কুলের সভাপতি সলেমান সানা এ ব্যবস্থা করেছেন। গজালিয়া থেকে চৌমুহনী রাস্তার কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের থাকার স্থান না থাকায় স্কুলে আশ্রয় দেয়া হয়েছে। সভাপতি সলেমান সানা ভাড়ার কথা অস্বীকার করে বলেন,স্থানীয় ইউপি সদস্য আক্কাস ঢালী ও এলাকাবাসীর চাপে প্রতিষ্ঠানটি ব্যবহার করতে দিয়েছি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝঙ্কার ঢালী বলেন,এক সপ্তাহ আগে প্রতিষ্ঠানে যেয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়টি পরিস্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়ে এসেছিলাম ।উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, কোন সরকারী প্রতিষ্ঠান ভাড়া দেয়া একতিয়ার কারো নেই। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।জবাব পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।





শিক্ষা এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)