শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে; জনমনে আতঙ্ক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে; জনমনে আতঙ্ক
৫৮৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে; জনমনে আতঙ্ক

পাইকগাছা ---প্রতিনিধিঃ পাইকগাছায় চেতনা নাশক স্প্রে দিয়ে বিভিন্ন পরিবারকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুটপাটের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে আতংকিত হয়ে পড়ছে এলাকাবাসী। বুধবার রাতে বোয়ালিয়া ব্রীজ রোডের সন্তোষ বিশ্বাসদের বাড়ীর সকলকে অজ্ঞান করে স্বর্ণাংকার, নগদ টাকা লুপাটের করে। গত ১৫ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় ৪টি বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

উপজেলার গোপালপুর গ্রামের বোয়ালিয়া রোডের পাশে সন্তোষ বিশ্বাসের ঘরের ভেতর জানালা দিয়ে চেতনা নাশক মেডিসিন স্প্রে করে। এ সময় সন্তোষ বিশ্বস (৬৫) ছেলে দীপঙ্কর বিশ্বস (৩৫) স্ত্রী স্মৃতি বিশ্বাস (২৮) ও ৯ মাসের শিশু কন্যা দিবীশা অজ্ঞান হয়ে পড়ে । অজ্ঞান হয়ে গেলে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে আলমারি থেকে সাড়ে ৬২ হাজার টাকা, ৪ ভরি গহনা, পিতল-কাঁশার পাত্র নিয়ে যায়। পাশের বাড়ীর লোকেরা সকলে তাদেকে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ছাড়া সোমবার রাতে গোপালপুর গ্রামে প্রধান সড়কের পাশে পিচের মাথা নামক স্থানে হামিদ গাজীর বাড়ীতে একই ঘটনা ঘটে। ৮ সেপ্টেম্বর পৌরসভায় এক সার্জেন্টের বাড়ী ও ১৩ সেপ্টেম্বর লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া গ্রানের অজিত গাইনের বাড়ীতে একই ঘটনা ঘটিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুপাট করে নিয়ে যায়। এনিয়ে এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওসি মোঃ এজাজ শফী বলেন, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে নিয়েছে। খুব দ্রুতই চক্রটিকে ধরতে জোর তৎপরতা শুরু করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ

আর্কাইভ