বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » পরিবেশ » দেশে নদী দখলদার ৬৫ হাজার ১২৭ জন
দেশে নদী দখলদার ৬৫ হাজার ১২৭ জন
এস ডব্লিউ;
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন নদীর তীরভূমি হতে এ পর্যন্ত ২১ হাজার ৪৪৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ৭২৩ দশমিক ৬২ একর তীরভূমি পুনরুদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, দেশের নদীসমূজ দখলমুক্ত করার জন্য ২০১০ সাল থেকে অভিযান চালানো হচ্ছে। যার মধ্যে ঢাকা নদীবন্দরে ১৬ হাজার ৪২৪, নারায়ণগঞ্জ নদীবন্দরে চার হাজার ৭৬৯, বরিশাল নদীবন্দরে ১৪১, আশুগঞ্জে ৫০ ও নওয়াপাড়া নদীবন্দরে ৫৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।প্রতিমন্ত্রী জানান, জাতীয় নদী রক্ষা কমিশন সব জেলা প্রশাসকের মাধ্যমে দেশের নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। এতে সারা দেশে ৬৫ হাজার ১২৭ জন অবৈধ নদী দখলদার রয়েছেন।
এ জন্য সারা দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে প্রায় ১৯ হাজার ৮৭৪ জন অবৈধ নদী দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।






রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় মৌমাছি দিবস পালিত
পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা
পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার 