শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সাহিত্য » পায়ের নূপুর
প্রথম পাতা » সাহিত্য » পায়ের নূপুর
১৬৬৮ বার পঠিত
শুক্রবার ● ৩ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পায়ের নূপুর

প্রকাশ ঘোষ বিধান=---

আলতা রঙ্গের পাদুটি তোর

শাড়ির নিচে করছে খেলা,

ছলাকলা পায়ের নাচন

দেখতে দেখতে যায় যে বেলা।

নূপুর দুটি পায়ে যে তোর

জড়িয়ে ধরে দেয় পাহারা,

এমন রাঙ্গা চরণ পেতে

পাড়ি দেয় যে মন সাহারা।

প্রকৃতিতে রঙ্গের মেলা

কৃষ্ণ চুড়া বনে বনে,

পা জড়ালো ফুল পাপড়িতে

হৃদয় নাচে মনে মনে।

রংধনুর রং মন রাঙিয়ে

বেজে চলে পায়ের ঘুঙুর

গোলাপ রাঙ্গা পায়ে যে আজ

মন পরাতে চায় যে নূপুর।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)