বুধবার ● ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছা
প্রতিনিধিঃ পাইকগাছায় পাখি শিকার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুল ও হাট-বাজারে লিফলেট বিতারণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, কপিলমুনি বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান, হরিঢালী স্কুল ও হরিঢালী বাজারে পাখি শিকার রোধে লিফলেট বিতারণ করা করা হয়েছে। কপিলমুনি বাজারে লিফলেট বিতারণের সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সংগঠনের সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর, সিনিয়র সাংবাদিক জি.এম আসলাম হোসেন, শেখ সেকেন্দার আলী, জি.এম মোস্তাক আহমেদ, পলাশ কর্মকার, মোঃ সাইফুল ইসলাম, পরিবেশকর্মী কওসার আলী, সুশান্ত বিশ্বাস প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। ক্ষেতের পোকামাকড় খেয়ে পাখি কৃষকের উপকার করে। তাই পাখিকে কৃষকের বন্ধু বলা হয়। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। তাই পাখি শিকার রোধে সকলকে সচেতন থাকার জন্য আহবান জানিয়েছে পরিবেশ কর্মীরা।






পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন 