বৃহস্পতিবার ● ২৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ পুরাদমে শুরু হয়েছে
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ পুরাদমে শুরু হয়েছে
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ পুরাদমে শুরু হয়েছে।খামারে বোরোর চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পরিচালক চারা রোপনে সার্বক্ষণিক তদারকি করছেন।২১-২২ উৎপাদন বছরে খামারে ৫৫ একর জমিতে আবাদকৃত বোরোর ৪টি জাতের ল বীজ থে
কে ভিত্তি বীজ উৎপাদন করা হবে।
খামার সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে খামারে ৫৫ একর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে বিনা ধান ২৪ -৫ একর, ব্রি ধান-৫০-,১৪ একর,ব্রি-ধান ৬৭-১১ একর, ও ব্রি-ধান ৭৪-৭ একর। বোরোর আবাদের জন্য প্রায় ২ একর জমিতে৫৫০ কেজি ধানের বীজতলা করা হয়েছে। উপকূলের প্রতিকুল পরিবেশে এ খামার অবস্থিত। লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো:হারুন জানান,শীত ও কুয়াশার মধ্যে রোপন কাজ চলছে। আবহাওয়া ভালো থাকায় আবাদ পুরাদমে এগিয়ে যাচ্ছে।এর মধ্যে প্রায় ১০ একর জমিতেব্রি-ধান ৫০ এর চারা রোপন কাজ শেষ হয়েছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে ধানের রোপনের কাজ শেষ হতে পারে।কপোতাক্ষ নদের পাশে ও লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়।এ খামারের আবাদ কিছুটা প্রকৃতির উপর নির্ভর করে।তাছাড়া পাশের ইট ভাটার ধোয়া ও ছাই উড়ে পড়ায় খামারের ধানের ক্ষতি হচ্ছে ।প্রাকৃতিক কোন দূযোগ না হলে খামারে উৎপাদিত ধানের ফলন থেকে বীজ তৈরীর লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 