মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বোরো ধানের সমলয় চাষাবাদের ধানের চারা রোপন উদ্বোধন
পাইকগাছায় বোরো ধানের সমলয় চাষাবাদের ধানের চারা রোপন উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় সমলয়ে চাষাবাদের রাইস ট্রা¯œপ্লান্টারার মাধ্যমে ধান রোপনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের চারা রোপন মঙ্গলবার সকালের উপজেলা হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটীতে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন, কৃষি প্রকৌশলী অনিমেষ বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদিপ কুমার পোদ্দার, উদ্ভীদ সংক্ষণ কর্মকর্তা ধ্রুত য্যোতি সরকার, উপজেলা সহকারী কৃষি কর্মকতা সরাজ উদ্দীন, বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, তাজুদ্দীন, কৃষিক জি.এম আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তুফায়েল আহম্মেদ তুহিন।
উল্লেখ্য, উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সোনাতনকাটী মৌজায় এলাকার ৫২জন কৃষক চলতি মৌসুমে ৫০ একর জমিতে যান্ত্রিক উপজেলা সমলয় পদ্ধতীর এসএল-৮-এইচ হাইব্রিড যাতের বোরো ফসলের আবাদ করেছে। গত ১৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার ট্রেতে বীজ তলায় বপন করে। মঙ্গলবার সকালে উৎপাদিত চারা মেশিনের সাহায্যে রোপন করা হয়। এ পদ্ধতীতে ২ জন শ্রমিক ১ ঘন্টায় ১ বিঘা জমিতে ধানের চারা রোপন করতে পারে। এতে ১ লিটার তেল খরচ হয়। লাইল থেকে লাইতের দূরত্ব ১২ ইঞ্চি, চারা থেকে চারার দূরত্ব ৮ ইঞ্চি। এতে উৎপাদন খরচ অনেক কম এবং ফসল অনেক বেশি হয়। অন্য পদ্ধতীর চেয়ে এই পদ্ধতীতে হেক্টর প্রতি ৫শ কেজির উপরে ধান উৎপাদন হবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 