মঙ্গলবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » রাজনীতি » কয়রা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শিক্ষক হাবিবউল্লাহ ও সদস্য সচিব মাছুম
কয়রা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শিক্ষক হাবিবউল্লাহ ও সদস্য সচিব মাছুম
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,=খুলনার কয়রা উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৫৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার সংগঠনটির খুলনা জেলা শাখা এই কমিটির অনুমোদন দেন।কমিটিতে শিক্ষক হাবিবুল্লাহকে আহবায়ক ও জি এম মেসবাহ উদ্দীন মাছুমকে সদস্য সচিব করা হয়েছে। গতকাল সোমবার আহবায়ক শিক্ষক হাবিবুল্লাহ গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানান।
আহবায়ক কমিটি সূত্রে জানা যায়, রোববার জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলার আহবায়ক মোঃ মিজানুর রহমান ও সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম( শহিদ) আহবায়ক কমিটির অনুমোদন দেন।
কমিটিতে ৯ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এ ছাড়া ৪৪ জনকে সদস্য করা হয়েছে। আহবায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সম্মেলন শেষ করে উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে সম্মেলনের ব্যবস্হা গ্রহণ করতে বলা হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা শাখার সদস্য সচিব বলেন,জাতীয় শ্রমিক লীগ কয়রা উপজেলার কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শেষে উপজেলা শ্রমিক লীগের সম্মেলনের ব্যবস্হা গ্রহণ করতে বলা হয়েছে।






পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা 