বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে
পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে।খামারে আউশের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পরিচালক চারা রোপনে সার্বক্ষণিক তদারকি করছেন। খামারে ১২ একর জমিতে আবাদকৃত আউশের ১টি জাত ব্রিধান-৪৮ লাগানো হচ্ছে।
—খামার সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে খামারে ১২ একর জমিতে আউশ ধানের আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। জাত ব্রি ধান-৪৮। উপকূলের প্রতিকুল পরিবেশে এ খামার অবস্থিত। লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো:হারুন জানান, তিব্র গরম ও অনাবৃস্টির মধ্যে সেচ দিয়ে ধানের চারা রোপন চলছে। এর মধ্যে প্রায় ১০ একর জমিতে চারা রোপন কাজ শেষ হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ধানের রোপনের কাজ শেষ হতে পারে।কপোতাক্ষ নদের পাশে ও লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়।এ খামারের আবাদ কিছুটা প্রকৃতির উপর নির্ভর করে।তাছাড়া পাশের ইট ভাটার ধোয়া ও ছাই উড়ে পড়ায় খামারের ধানের ক্ষতি হচ্ছে।
প্রাকৃতিক কোন দূযোগ না হলে খামারে উৎপাদিত ধানের ফলন থেকে বীজ তৈরীর লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 