বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
প্রথম পাতা » রাজনীতি » কয়রায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী
কয়রায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ; কয়রায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের পর উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন নেতৃবৃন্দ। সকাল ১০ টায় কয়রা সদরে র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, এ্যাডঃ মোশাররফ হোসেন, সহ সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, কোষাধাক্ষ্য ইয়াকুব আলী, সাংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, আওয়ামীলীগ নেতা দেবদাস মন্ডল, খায়রুল আলম, জিয়াদ আলী, আঃ সাত্তার সানা, নির্মল কুমার দাস, সমরেশ মন্ডল, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, মহিলা আওয়ামীলীগ নেতা নিলীমা চক্রবর্তী, যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া সুলতানা লতা, সাধারণ সম্পাদক সুলতানা মিলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ। আলেচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।






১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে; ড. আসাদুজ্জামান রিপন
খুলনা-৬ আসনে জয়ের আশা বিএনপির; প্রত্যাবর্তন চায় জামায়াত
সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল
সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভার্চুয়ালী মতবিনিময়
মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল
পাইকগাছার সোলাদানায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী জনসভা
মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা
ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী 