শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে শেখ কামালের জন্মদিবস পালন
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে শেখ কামালের জন্মদিবস পালন
৫৭২ বার পঠিত
শুক্রবার ● ৫ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে শেখ কামালের জন্মদিবস পালন

---আশাশুনি  : আশাশুনিতে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, আশাশুনি সরকারি কলেজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তি পুস্পমাল্য অর্পন করেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, নির্বাচন অফিসার সিকদার কামরুজ্জামান, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী প্রমুখ।

পরে শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যুব সম্প্রদায়কে কর্মমূখী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক ও বৃক্ষ বিতরণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান চেক ও বিভিন্ন ঔষধী বৃক্ষের চারা বিতরণ করেন। উপকারভোগি এনায়েত করিমকে ৬০ হাজার টাকা, রফিকুল ইসলামকে ১ লক্ষ টাকা ও ইমান হোসেনকে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)