শুক্রবার ● ৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শুক্রবার
দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তৎকালীন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণের এক উজ্জল নক্ষত্র ছিলেন। দেশে আধুনিক ফুটবলের ধারণা তিনিই নিয়ে আসেন। তাঁর চেষ্টায় আবাহনীর মতো সফল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ^বিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানের গ্রাজুয়েট শেখ কামাল ছায়ানটসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং নিজেও সেতার বাজাতেন। মহন মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান রয়েছে।
মেয়র আরও বলেন, আগস্ট মাস শোকের মাস, বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার মাস। বঙ্গবন্ধুকে হত্যার পরে স্বাধীনতা বিরোধী অপশক্তিরা শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর চেষ্টা করেছিলো। স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশ সকল ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন পেয়েছিলো এবং তাঁর শাসনকালে দেশ পুনর্গঠন করা সম্ভব হয়েছিলো। দেশের স্বাধীনতাসহ অন্যান্য অর্জনে শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের অনেক অবদান রয়েছে।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। এসময় খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান।
পরে অতিথিরা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়।






পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে 