শুক্রবার ● ৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের আর্টক্যাম্প
এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের আর্টক্যাম্প
নড়াইল প্রতিনিধি;
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে শিশুস্বর্গে চারুপীঠ যশোরের শিশুদের অংশগ্রহণে এ আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। সুলতানসংগ্রহশালা ও শিশুস্বর্গ দেখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চারুপীঠ যশোরের শিশুরা ছবি আঁকায় অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন-এসএম সুলতান স্মৃতিসংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারী কিটউরেটর মেহেদী হাসান রানা, চারুপীঠ যশোরের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী প্রণব দাস, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নুসহ অভিভাবকেরা।
চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। দিনটি ঘিরে আগামি ১০ আগস্ট কোরআনখানি, দোয়া মাহফিল, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন এসএম সুলতান।






অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা 