শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ২২ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » জমি বিরধে পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের ১৩ জন আহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা; আটক এক জন
প্রথম পাতা » অপরাধ » জমি বিরধে পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের ১৩ জন আহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা; আটক এক জন
৪৫৮ বার পঠিত
সোমবার ● ২২ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমি বিরধে পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের ১৩ জন আহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা; আটক এক জন

জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নে জায়গা জোর পুর্বক দখলের সময় বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা ও মারপিটে হিন্দু সম্প্রদায়ের ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। হামলা ও মারপিটের ঘটনায় হিন্দুৃ পরিবারগুলির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে সোমবার সকালে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এমপি বাবু, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।

এলাকাবাসী ও আহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরনবাড়ি চক এলাকার রঞ্জিত সরদার ও কুঞ্জ সরদার গংদের ১৬/১৭ বছর ধরে ভোগদখলে থাকা জমিতে রবিবার সকাল ৯ টার দিকে ক্রয় সুত্রে দাবিকৃত মোজাম কাগজী ও মজিদ কাগজী গংরা জোর পুর্বক জমি দখলে নেওয়ার চেষ্ঠা করে। এ সময় রঞ্জিত সরদার গংরা বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় ঠাকুরনবাড়ীর কুঞ্জু সরদার(৬০) জয়ন্তী সরদার (৫২) মঙ্গল সানা (৫০) যমুনা সানা (৩৫), প্রভাষ সানা (৪২), রনজিৎ সরদার (৫৫) কলেজ ছাত্রী চুমকি সানা(১৮), লতা সরদার (১৮), রামপ্রসাদ সরদার (৪০), শ্যামলী (৩৫), পারুল (৫৫), বিশ্বনাথ সানা (৪৫), ব্রজেন সরদার (৩৫) মারাত্মক আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন কুঞ্জু সরদার জানিয়েছেন, বসতবাড়ী সংলগ্ন ৩ একর জমি বংশানুক্রমে আমরা কয়েকটি পরিবার ভোগ দখল করে আসছি। সম্প্রতি লক্ষীখোলার মজিদ কাগজী, অজিয়ার কাগজীরা ক্রয়সুত্রে এ সম্পত্তি দাবী করছে। কুঞ্জু সরদার, মঙ্গল ও যমুনা সানা দম্পতি অভিযোগ করেন,--- রবিবার সকালে ৩৫/৪০ জন লোক জমিতে পৌঁছে বাসা বেধে জায়গা দখল করার চেষ্টা করেন। এ সময় বাঁধা দিলে লাঠিসোটা, হাঁতুড়িপেটা করে কুঞ্জু সরদার দম্পত্তি সহ ১৩ জন নারী-পুরুষ আহত হয়। এদিকে মাথায় রক্তক্ষরনের কারনে গুরুতর আহত অবস্থায় বিকেলে কুঞ্জু সরদার, জয়ন্তি রানী, রামপ্রসাদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে খুলনায় চিকিৎসাধীন জয়ন্তি রানীর অবস্থা আশংকাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন যমুনা রানী সানা ও মঙ্গল সানা। থানার ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, এ ঘটনায় থানায় সুমন কাগজী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি এবং শিউলী রানী সরদার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। ওসি আরো জানিয়েছেন শিউলি রানীর দায়ের করা মামলায় এজাহার নামীয় আজিজুল সরদার নামে একজনকে আটক করা হয়েছে। এদিকে রবিবারের ঘটনায় ঠাকুরনবাড়ী এলাকায় হিন্দু পরিবারগুলির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। এলাকাবাসী উক্ত ঘটনায় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)