বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার চাঁদখালীতে অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধে অভিযান: ৫টি চুল্লি ধ্বংস
পাইকগাছার চাঁদখালীতে অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধে অভিযান: ৫টি চুল্লি ধ্বংস
পাইকগাছার চাঁদখালীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ ৫টি চুল্লি ধ্বংস করেছেন। পরিবেশ সুরক্ষায় নিয়মিত কার্যক্রম হিসাবে পাইকগাছার চাঁদখালীর অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধ করতে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আসিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, জেলা সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ। চুল্লরি আগুন নভোনোর জন্য র্পাশ্বর্বতী উপজলো আশাশুনি ফায়ার র্সাভসি, স্থানীয় থানা পুলশি ও আনসার সদস্যদরে সহযোগতিায় নওেয়া হয়। কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ ৬৯টি চুল্লীর মধ্যে ৫টি ধ্বংস করা হয়। বাকী কয়লা চুল্লীগুলো ১ মাসের মধ্যে বন্ধ করার শর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু শাহাজাদা ইলিয়াস মুচলিকা
দেওয়ায় কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে সময় প্রদান করেছেন। পাইকগাছার একের পর এক অবৈধ কয়লা তৈরীর চুল্লি গড়ে উঠায় উপকূলের পরিবেশের বিপর্যয় ঘটছে।






মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক 