শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বুধবার ● ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে স্থাপনা নির্মাণ কাজ করার অভিযোগে আটক-২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে স্থাপনা নির্মাণ কাজ করার অভিযোগে আটক-২
৭১২ বার পঠিত
বুধবার ● ৩০ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে স্থাপনা নির্মাণ কাজ করার অভিযোগে আটক-২

 --- পাইকগাছায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ করায় থানা পুলিশ ২জনকে আটক করেছে। আদালতের এম.আর ৪৬৪/২২নং মামলার তপশীল বর্ণিত জায়গায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে কাজ করতে থাকলে উপজেলার রাড়–লী গ্রামের লুৎফর রহমান সরদারের পুত্র আতিয়ার রহমান সরদার ও বাবর আলী সরদারের পুত্র মোজাম আলী সরদারকে পুলিশ আটক করেছে।

মামলা ও বাদী সূত্রে জানা গেছে, পাইকগাছার রাড়–লীতে অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের পৈত্রিক ও ক্রয়কৃত জমি শান্তিপূর্ণ ভাবে বংশ পরম্পরায় প্রায় শতবছর রাড়–লী মৌজায় হাল বিআরএস ৪৪৪৭নং দাগে ২৭ শতকের মধ্যে ১৮ শতক ও বিআরএস ৪৪৪৮নং দাগে ৫১ শতকের মধ্যে ৩৪ শতক ভোগ দখল করে আসছেন। উক্ত জমি ২১ নভেম্বর সোমবার আনুঃ সকাল সাড়ে ৮টায় একই গ্রামের আশিষ কুমার দাশ, মোঃ আতিয়ার রহমান সরদার, লতিফ সরদার, অসীম কুমার দাশ ও নাজমা বেগম উক্ত সম্পত্তি জোর জবর দখল করার উদ্দেশ্যে অস্ত্র, দা-লাঠি, সাবল, কুড়াল, ঘর বাঁধার টিন, খুঁটি, সিমেন্ট নিয়ে ঘর নির্মান করতে আসে। এ সময় মোহন লাল তাদের কাজে বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় মোহন লাল দাশ ২১ নভেম্বর সোমবার পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে আশিষ কুমার দাশ, মোঃ আতিয়ার রহমান সরদার, লতিফ সরদার, অসীম কুমার দাশ ও নাজমা বেগম এর নামে এম.আর ৪৬৪/২০২২নং মামলা করেন। থানা পুলিশ আদালতের নির্দেশ পেয়ে ২৩ নভেম্বর বুধবার উভয়পক্ষকে ৬৮১ (যুক্ত) নং স্মারকে মামলার তপশীল বর্ণিত সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় রাখার নোটিশ প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করায় ৩০ নভেম্বর বুধবার সকালে কাজ করা অবস্থায় আতিয়ার রহমান সরদার ও মোজাম আলী সরদারকে আটক করেন। এ বিষয়ে থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কাজ করায় ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। নালিশী সম্পত্তির ১৪৪ ধারা যাতে কোন পক্ষ ভঙ্গ না করে তার জন্য থানা পুলিশ তৎপর রয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

আর্কাইভ