রবিবার ● ১৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
” শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সুশীলনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, সাংবাদিক আঃ আজিজ, পূর্ণ চন্দ্র মন্ডল, সুশীলনের তাপস কুমার দাশ, বিপ্লব মন্ডল, সঞ্জয় কুমার পাল ও আরিফুন্নেছা। অনুষ্ঠানে
সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিবৃন্দ সহ অভিবাসী বৃন্দ উপস্থিত ছিলেন।






পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার 