সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দুর্বৃত্তরা গৃহ বধুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে
পাইকগাছায় দুর্বৃত্তরা গৃহ বধুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে
পাইকগাছায় দুর্বৃত্ত কর্তৃক গৃহ বধু মিনা ঘোষকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক সোয়া ১০টায় গদাইপুর নিজ বাড়ীতে। জানা গেছে, গদাইপুর গ্রামের মৃত অমল চন্দ্র ঘোষের স্ত্রী মিনা ঘোষ রাত ১০টা দিকে বসত ঘরের বারান্দার গ্রিলের গেট খুলে উঠানের পাশে গোয়াল ঘর দেখে টিউবওয়েল থেকে হাতমুখ ধুয়ে বারান্দায় উঠার সময় পিছন থেকে এলোপাতাড়ী কুপাতে থাকে। এ সময় তার ডাক চিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে মুখোশ পরা দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার পিঠে ধারালো কাচির ৪/৫টি কোপ ও হাতের আঙ্গুল কেটে গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার পিঠে ৩টি সেলাই লেগেছে। তবে মোটা উলের ব্লাউজ পরা থাকায় কোপগুলো ঠিকমত লাগেনি। মুখোশ পরা থাকায় হামলাকারীদের তিনি ঠিকমত চিনতে পারেননি। ঐ রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।






আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড 