শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » লবণ পানি উত্তোলন বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়নে পাইকগাছায় মানববন্ধন,বিক্ষোভ: স্মারকলিপি প্রদান
প্রথম পাতা » আঞ্চলিক » লবণ পানি উত্তোলন বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়নে পাইকগাছায় মানববন্ধন,বিক্ষোভ: স্মারকলিপি প্রদান
৪৬৫ বার পঠিত
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লবণ পানি উত্তোলন বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়নে পাইকগাছায় মানববন্ধন,বিক্ষোভ: স্মারকলিপি প্রদান

   লবণ পানি উত্তোলন বন্ধে সর্বোচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে পাইকগাছায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ---পাইকগাছা উপজেলার ২০, ২১ ও ২৩ নং পোল্ডারে সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কৃষি জমিতে লবণ পানি উত্তোলন করে ঘের মালিকরা বানিজ্যিক ভাবে চিংড়ি চাষ করছে। আদালতের রায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

---সোমবার সকালে উপজেলার কোর্ট সামনে প্রধান সড়কে ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে বক্তৃতা করেন, ভূমিহীন সংগঠনের রবিউল ইসলাম গাজী, আশুতোষ মন্ডল, সবিতা ঢালী, রোকেয়া বেগম, কমিউনিস্ট পার্টির নেতা গোলজার রহমান, আফজাল হোসেন, মানবাধিকার কর্মী এড. শফিকুল ইসলাম কচি, কামরুল ইসলাম, সমরেশ চন্দ্র মন্ডল, চিত্তরঞ্জন সরকার ও শিবু প্রসাদ সরকার, নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম ও কর্মী রাশেদুজ্জামান। এসময়ে বক্ততারা লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষি জমি রক্ষা করা, অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন, স্লুইচ গেট গূলি অবিলম্বে মেরামত ও স্থায়ী বেঁড়িবাঁধ নির্মাণের দাবিতে তাদের বক্তব্যে তুলে ধরেন।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আর্কাইভ