শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » কয়রার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহিদ মিনার
প্রথম পাতা » শিক্ষা » কয়রার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহিদ মিনার
৪২৫ বার পঠিত
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহিদ মিনার

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ ---খুলনার কয়রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহিদ মিনার নেই।
ভাষা আন্দোলনের ৭১ বছর হলেও খুলনার কয়রা  উপজেলার ২১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮২টিতে নেই কোনো শহীদ মিনার। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করতে হয় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।দেশ স্বাধীন হওয়ার ৫১ বছর অতিবাহিত হওয়ার পরও শহীদ মিনার নির্মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা। তাদের অনেকেই জানান, একটা উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে না। এ কারণে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের গুরুত্বও অনুধাবন করতে পারছে না।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ-মাদরাসা কিন্ডারগার্টেন মিলে ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৬টি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। ২৫টি মাদরাসার মধ্যে কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসা ও চৌকনী ইসলামীয়া দাখিল মাদরাসায় শহীদ মিনার আছে। সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার নির্মাণে সরকারি বাধ্যবাধকতা রয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অবহেলা, অর্থের অভাব ও প্রশাসনিক তদারকি না থাকায় প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার গড়ে তোলা হয়নি। এতে করে নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জেগে উঠছে না। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসও জানতে পারছেন না শিক্ষার্থীরা। উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কয়রা সরকারি মহিলা কলেজ ও কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রতিষ্ঠান দুটি নেই কোন শহীদ মিনার। 


উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা জানান, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা উপজেলা পরিষদ চত্বরে থাকা শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনেক শিক্ষার্থী জানান, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। আবার অনেকে জানান, তাদের প্রতিষ্ঠানে দিবসটি পালনই করা হয় না।

কয়রা উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার দাবিতে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিচিহ্ন হিসেবে শহীদ মিনারের প্রয়োজন। বর্তমান প্রজন্ম ২১ ফেব্রুয়ারী পালন করলে সেসব বিষয়ে জানতে পারবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেখানে শহীদ মিনার নির্মাণের প্রয়োজন বলে আমি মনে করি। প্রশাসন বিষয়টি একটু গুরুত্ব দিলে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হবে।

উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কয়রা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মো.আমিনুর রহমান বলেন, নিজেদের আর্থিক সক্ষমতা না থাকায় শহীদ মিনার তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি তবে সরকারিভাবে চাহিদা পত্র দিয়েছি  অর্থ বরাদ্দ পেলে শহীদ মিনার নির্মাণ করা হবে।

এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান জানান, আমি দায়িত্ব গ্রহণের পরে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সব  শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। 





শিক্ষা এর আরও খবর

মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)