শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আমি দুর্নীতিকে ঘৃণা করি - - জেলা প্রশাসক
প্রথম পাতা » আঞ্চলিক » আমি দুর্নীতিকে ঘৃণা করি - - জেলা প্রশাসক
৭০৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমি দুর্নীতিকে ঘৃণা করি - - জেলা প্রশাসক



ফরহাদ খান, নড়াইল; ---আমি দুর্নীতিকে ঘৃণা করি। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। দুর্নীতিমুক্ত থেকে নড়াইলের উন্নয়ন করতে চাই। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, সোনালী দিন পত্রিকার সম্পাদক নজরুল গবেষক এইচ এম সিরাজ, সাংবাদিক ফরহাদ খানসহ অনেকে।

এ সময় নড়াইলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা।

তারা বলেন, নড়াইলের কয়েকটি বিল জলাবদ্ধতার কারণে কৃষকেরা ফসল ফলাতে পারছেন না। এ জেলায় কোচিং বাণিজ্যের সমস্যাও প্রকট। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগেও ১৫ থেকে ২০ লাখ টাকা দেয়া লাগছে। পদ্মা ও মধুমতি সেতু চালু হওয়ায় নড়াইলের ওপর দিয়ে বিভিন্ন রুটের বিলাসবহুল পরিবহনসহ ভারি ট্রাক ও বিভিন্ন যানবাহন যাতায়াত করলেও ট্রাফিক ব্যবস্থাপনা ঢিলেঢালা অবস্থায় চলছে। ফলে শহরে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া বিলাসবহুল পরিবহনের টিকিট কাউন্টার নড়াইলে দেয়ার ক্ষেত্রে এখানকার পরিবহন মালিক সমিতি বাঁধা দিচ্ছে। এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন সবাই।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, পরিকল্পিত ভাবে সমন্বয়ের মাধ্যমে উন্নত ও স্মার্ট নড়াইল গড়ে তোলার চেষ্টা করব।





আঞ্চলিক এর আরও খবর

বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)