শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৫ জুন ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সভাপতি কতৃক প্রধান শিক্ষককে কান ধরে অফিস থেকে বের করে দেয়ায় ইউএনও দপ্তরে অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সভাপতি কতৃক প্রধান শিক্ষককে কান ধরে অফিস থেকে বের করে দেয়ায় ইউএনও দপ্তরে অভিযোগ
৬৭৪ বার পঠিত
সোমবার ● ৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সভাপতি কতৃক প্রধান শিক্ষককে কান ধরে অফিস থেকে বের করে দেয়ায় ইউএনও দপ্তরে অভিযোগ

---পাইকগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত ও কানধরে চেয়ার থেকে উঠিয়ে গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার ঘটনা ঘটেছে।এঘটনায় প্রধান শিক্ষক প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার ভুবনমোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষকে   বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস শিক্ষক- কর্মচারী পদে নিয়োগ দোর জন্য সভা আহ্বান করতে বলে আসছেন। কিন্তু দেঃ আদালতে কমিটি সংক্রান্তে মামলা চলমান থাকায় তিনি সভা আহ্বান করতে অসম্মতি জানিয়ে আসছেন। একারণে ক্ষিপ্ত হয়ে সোমবার বেলা সড়ে ১১ টার দিকে সভাপতি কয়েকজন যুবককে নিয়ে বিদ্যালয়ে আসেন। একই ভাবে সভা আহ্বানের কথা বললে প্রধান শিক্ষক বলেন ইউএনও ও শিক্ষা অফিসারের সাথে কথা বলে পরে সিদ্ধান্ত জানাবো। এই কথা বলার পর তিনি বলেন আমি সভাপতি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে, না হলে চাকুরী ছেড়ে দে। এসময় রেজুলেশন খাতা ও নোটিক বহি চাইলে তা না দেয়ায় প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষকে কান দরে চেয়ার থেকে উঠিয়ে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়।  শরীরিকভাবে লাঞ্চিত, অকথ্য ভাষায় গালিগালাজ করে কেড়ে নেয় তার প্রয়োজনীয় কাগজপত্র ও টাকাসহ একটি ব্যাগ। এ বিষয়ে সভাপতি বলেন, একজন প্রধান শিক্ষকের সাথে এমন ঘটনা ঘটানোর প্রশ্নই উঠেনা। তবে রেজুলেশন খাতা চাওয়া হয়েছে এটা সঠিক। আগামী বৃহস্পতিবার কমিটির সভা আহ্বান করেছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,  অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)