শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় এএসআই নাসিরকে প্রত্যাহার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় এএসআই নাসিরকে প্রত্যাহার
৩৩১ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় এএসআই নাসিরকে প্রত্যাহার

পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় থানার এএসআই নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার সকালে নাসির উদ্দীনকে প্রত্যাহার করে খুলনা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে বলে জানা গেছে। থানা পুলিশ সুত্রে , ---রোববার সন্ধ্যা ৬টার দিকে ডাকাতির প্রস্তুতি মামলায় আসামি উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৪০) সন্দেহভাজন হিসেবে আটক করেন এএসআই নাসির উদ্দীন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে আসার সময় পৌর সদরের বাজার মোড়ে পুলিশকে আহত করে হাতকড়াসহ পালিয়ে যান মনিরুল। পরে  রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা রাস্তার ওপর থেকে স্থানীয়দের সহযোগিতায় পুনরায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ডাকাতি মামলার আসামি মনিরুল হাতকড়াসহ পালিয়ে যান। পরে ওই আসামিকে অন্য এক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমানের এক বার্তায় এএসআই নাসির উদ্দীনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)