শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় এএসআই নাসিরকে প্রত্যাহার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় এএসআই নাসিরকে প্রত্যাহার
৩১৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় এএসআই নাসিরকে প্রত্যাহার

পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় থানার এএসআই নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার সকালে নাসির উদ্দীনকে প্রত্যাহার করে খুলনা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে বলে জানা গেছে। থানা পুলিশ সুত্রে , ---রোববার সন্ধ্যা ৬টার দিকে ডাকাতির প্রস্তুতি মামলায় আসামি উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৪০) সন্দেহভাজন হিসেবে আটক করেন এএসআই নাসির উদ্দীন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে আসার সময় পৌর সদরের বাজার মোড়ে পুলিশকে আহত করে হাতকড়াসহ পালিয়ে যান মনিরুল। পরে  রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা রাস্তার ওপর থেকে স্থানীয়দের সহযোগিতায় পুনরায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ডাকাতি মামলার আসামি মনিরুল হাতকড়াসহ পালিয়ে যান। পরে ওই আসামিকে অন্য এক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমানের এক বার্তায় এএসআই নাসির উদ্দীনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার

আর্কাইভ