বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় ৫০ বিঘার চিংড়ি ঘেরে নামমাত্র জমি ডিড করে দখল চেষ্টা করে ঘের মালিকের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলেও শেষ পর্যন্ত অবৈধ দখল চেষ্টা ব্যর্থ হয়েছে। জানাগেছে, গত ৫০ বছর ধরে উপজেলার লস্করের উত্তর খড়িয়াতে ওয়াপদা’র বাহিরে স্থানীয় মৃতঃ অশ্বিনী মন্ডলের ছেলে কেনারাম মন্ডল ও তার পরিবার নিজস্ব ও ডিডকৃত ৪৫ বিঘা জমিতে মৎস্য ঘের করে আসছে। এদিকে চলতি মৌসুমের শুরুতে একই বাড়ির মৃতঃ নিমাই মন্ডলের ছেলে কৃষ্ণপদ মন্ডল কেনারাম মন্ডলের ঘেরভুক্ত কিছু জমি ইজারা চুক্তি ( ডিড) করে দখল চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধ নিয়ে লস্কর ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ,থানা পুলিশসহ বিভিন্ন স্থানে বসাবসি’ হয়। এ বিষয়ে ঘের মালিক কেনারাম মন্ডল জানান, আমার ৪৫ বিঘার চিংড়ি ঘেরের মধ্যে কৃষ্ণপদ মন্ডলের পরিবারের নিজস্ব ২৫ শতক জমি ও তার ডিড করা রেজাউল গোলদারের নানীর সাড়ে ৪ বিঘার মধ্যে ৭৬ শতক জমি ঘেরভুক্ত ও বাকি জমি কড়ুলিয়া নদী ভাঙনে বিলিন হয়েছে। চলতি মৌসুমে নিজেরা মৎস্য ঘেরে ধান চাষের কথা জানিয়ে তিনি আরোও বলেন, আমরা কারোর ধান নষ্ট বা ক্ষতি করেনি। তিনি অভিযোগ করেন এ নিয়ে কৃষ্ণপদ মন্ডল কথিত অভিযোগ তুলে থানা পুলিশ, আদালতে মিথ্যা মামলা করে হয়রানি চেষ্টা করছেন। এ অভিযোগ সম্বন্ধে কৃষ্ণপদ মন্ডল জানান, প্রতিপক্ষরা থানা বা ইউনিয়ন পরিষদ হাজির হয়ে কাগজপত্র দেখালে বুঝা যেত আমার ডিডের জমি আছে, কি না।
এ বিষয়ে থানার ওসি আব্দুল আউয়াল কবির শেখ বলেন, পুলিশ দুইপক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার কথা বলেছেন। তিনি আরোও বলেন, যেহেতু জায়গা-জমির বিরোধ সংক্রান্ত বিষয়ে সেহেতু আদালতই চুড়ান্ত সিদ্ধান্ত নিবেন।






নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার 