বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
খুলনার পাইকগাছার কপিলমুরি দক্ষিণ সলুয়ায় গভীর রাতে দূর্বৃত্তরা শান্তনা দাশ (৫৫) নামে এক বিধবার ঘরে ঢুকে তাকে হাতুড়িপেটা ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এসময় তার আত্নচিৎকারে পরিবারের অন্যান্যরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। আহতকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শান্তনার ভাসুরের ছেলে সঞ্জয় দাশ থানায় অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনপূর্বক ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
ঘটনার শিকার বিধবার পরিবার সুত্র জানায়, দক্ষিণ সলুয়ার মৃতঃ প্রহল্লাদ দাশের স্ত্রী শ্বান্তনা দাশ প্রতিদিনের ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতের খাবার খেয়ে ১০ টার দিকে তার বসতঘরে একা ঘুমিয়ে পড়েন। আকষ্মিক মধ্যরাতে তার আত্মচিৎকার প্রতিবেশিসহ অন্যান্যরা ছুটে এসে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে ঐ রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতের পরিবার ও পুলিশের ধারনা, অজ্ঞাতনামা চোরেরা শ্বান্তনা দাশের ঘরে প্রবেশ করে চুরি করার সময় সে দেখে ফেলায় তাকে হাঁতুড়ি ও দেশীয় অস্ত্রে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। তবে এ নিয়ে রীতিমতো রহস্যের সৃষ্টি হয়েছে।
থানার ওসি আব্দুল শেখ আউয়াল কবির জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক 