শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ রবিউল ইসলাম উপজেলার কপিলমুনি ইউনিয়ানের উত্তর সলুয়া গ্রামের মৃত সবুর মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই ওবায়দুর রহমান, এএসআই নুর আলমসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। অভিযানকালে উত্তর সলুয়া গ্রামের মোঃ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আদালতে ৪টি সিআর মামলায় সাজা এবং আরও ৫টি সিআর মামলায় ওয়ারেন্ট রয়েছে। সব মিলিয়ে তিনি ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল বলেন, গ্রেপ্তারের পর রবিউল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড 