শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
২২ বার পঠিত
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

---পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ রবিউল ইসলাম উপজেলার কপিলমুনি ইউনিয়ানের উত্তর সলুয়া গ্রামের মৃত সবুর মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই ওবায়দুর রহমান, এএসআই নুর আলমসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। অভিযানকালে উত্তর সলুয়া গ্রামের মোঃ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আদালতে ৪টি সিআর মামলায় সাজা এবং আরও ৫টি সিআর মামলায় ওয়ারেন্ট রয়েছে। সব মিলিয়ে তিনি ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল বলেন, গ্রেপ্তারের পর রবিউল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





আর্কাইভ