সোমবার ● ২৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » খুলনার কয়রায় ৮ পরিবারের সদস্যদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় সংবাদ সম্মেলন
খুলনার কয়রায় ৮ পরিবারের সদস্যদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় সংবাদ সম্মেলন
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
কয়রার ক্ষিরোল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ৮টি পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে । এতে বাড়ি থেকে বের হতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই পরিবারগুলোর সদস্যদের।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মাজেদ সরদার।
লিখিত বক্তব্যে তিনি জানান, বসতভিটা থেকে যাতায়াতের জন্য প্রায় ৩ শতাংশ জমি তাদের প্রতিবেশীর কাছ থেকে উপযুক্ত দামে কিনে নিয়ে সরকারি রাস্তায় ওঠার রাস্তা তৈরি করা হয়। কিন্তু তার কোনো রেজিস্ট্রি অনুমোদন নেওয়া হয়নি। তবে জমির প্রকৃত মালিক জীবিত থাকাকালীন কোনো প্রতিবন্ধকতা অথবা সমস্যার সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে তারা সে পথেই বাড়ি থেকে যাতায়াত করে আসছিলেন। জমির মালিক মারা যাওয়ার পর সম্প্রতি তার ওয়ারিশরা রাস্তার ওই জমি তাদের বলে দাবি করে সেখানে বাঁশ দিয়ে ঘেরাও করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে সেখানকার ৮টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টির কোনো সমাধান না হলে পরবর্তী সময়ে জমির ওয়ারিশদের মধ্য থেকে মুজিবর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ওই জমি পুনরায় কিনে তা কবলা রেজিস্ট্রি করে নেওয়া হয়। কিন্তু বাকি ওয়ারিশরা প্রভাবশালী হওয়ায় তা মানতে চাইছেন না। এ বিষয়ে আদালতে মামলা করা হলে তা চলমান রয়েছে।
ভুক্তভোগী আবদুল মাজেদ সরদার আরও জানান, জমি মালিকের ওয়ারিশদের মধ্যে লুৎফর সানা, রুহুল আমিন সানা, লাল মিয়া ও মনিরুল সানা বর্তমানে তাদের যাতায়াতের পথে ঘেরাও দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও সম্ভব হয়নি। এ অবস্থায় তার পরিবারের সদস্যরা কেউ প্রতিবেশীদের বাড়ির মধ্যে দিয়ে, কেউ বিল-খাল দিয়ে যাতায়াত করছেন। তবে বেশি অসুবিধায় পড়েছেন পরিবারের নারী ও স্কুলগামী শিক্ষার্থীরা। বিষয়টি সমাধানের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।






গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা 