বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদ্রসা অধ্যক্ষের ঘুষিতে নাক ফাটলো শিক্ষকের
পাইকগাছায় মাদ্রসা অধ্যক্ষের ঘুষিতে নাক ফাটলো শিক্ষকের
পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদ্রসার অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুস সাত্তার তার শিক্ষা প্রতিষ্টানের আরবী প্রভাষক মোঃ আলআমিনকে এক ঘুষিতে নাক ফাটিয়েছেন। আহত শিক্ষক পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্ত ভোগি আলআমিন জানান বৃহস্পতিবার বেলা ১২টায় মাদ্রসায় ক্লাস করার সময়, অধ্যক্ষ আমাকে ডেকে পাঠান। আমি শিক্ষক রুমে প্রবেশ করতেই দু একটি কথা বলে শিক্ষকদের সামনে চড় কিল মেরে আমাকে এক ঘুষিতেই নাক ফাটিয়ে দেয়। এ ঘটনায় আমি কপিলমুনি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে ডাক্তার না থাকায় পাইকগাছা হাসপাতালে ভর্তি হয়েছি। তিনি আরও বলেন, ২০২২ সালের ফ্রেব্রুয়ারীর ১ তারিখে মাদ্রসায় শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছি। সেখান থেকেই অধ্যক্ষ আব্দুস সাত্তার আমার সাথে খারাপ ব্যবহার করে আসছেন। এ ঘটনায় মাদ্রসার অধ্যাপক মুজিবুর রহমান বলেন আমরা চাকরি করতে এসেছি মার খেতে আসেনি। আলআমিনের ব্যপারে মাদ্রসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার বলেন, আমার ভুল হয়েছে বিষয়টি এমন হবে বুঝতে পারেনি। পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার বলেন, আঘাতে প্রচুর রক্ত ঝরেছে ও নাকে ক্ষত হয়েছে। এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি শুনেছি, শিক্ষককে আগে চিকিৎসা করাতে বলেছি।







পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার 