মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন বিশ্বজিৎ ঢালীর লাশ উদ্ধার
পাইকগাছায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন বিশ্বজিৎ ঢালীর লাশ উদ্ধার

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের কানাখালী খাল থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।২৯ আগস্ট মঙ্গলবার বিকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে থানা পুলিশ খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট তৈরী করেছেন। জানা গেছে, নিহত বিশ্বজিৎ (৫২) উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গা চকের রামপদ ঢালী ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলো এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলো।সে বোনের বাড়ী কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গায় যাওয়ার সময় পথিমধ্যে পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের কানাখালী নামক স্থানে মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।






নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪ 