শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা
৫৯৩ বার পঠিত
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা

পাইকগাছায় চেক-ষ্ট্যাম্পের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তীসহ দু”জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ২০ সেপ্টেম্বর উপজেলার হিতামপুরের মৃতঃ শেখ আঃ আজিজের ( দর্জি) পুত্র শেখ শাহ নেওয়াজ আদালতে এ মামলাটি করেছেন। মামলা অপর বিবাদী  হলো পৌরসভার বাতিখালীর মৃতঃ মুনছুর মোড়লের ছেলে মুমিনুর রহমান। আদালত চেক-ষ্ট্যাম্প উদ্ধারের জন্য থানার ওসি’কে নির্দেশ দিয়েছেন।

   মামলা সুত্রে জানাগেছে, পৌর বাজারে আল-মদিনা মার্কেটে সদ্য প্রয়াত শেখ আঃ আজিজের মুক্তা ফ্যাশান ট্রেডার্স  নামে ভাড়ায় চালিত একটি টেইলার্স ছিল। ব্যবসার পরিচালনার এক পর্যায়ে গত ৩ জুলাই তিনি অসুস্থ্য পড়লে  দোকান কর্মচারী মুমিনুর রহমানকে দোকানের দায়িত্ব দেন। এরই মধ্যে গত ১৩ আগস্ট  আঃ আজিজ হঠাৎ মৃত্যু বরন করেন। আঃ আজিজের মৃত্যু র পর তার ছেলে শাহনেওয়াজ জানতে পারেন টেইলার্সের ড্রয়ারে পিতার  রক্ষিত স্যোসাল ইনভেষ্টমেন্ট ব্যাংক পাইকগাছা শাখার সিডি ১৫৯৬৯৩৩ নম্বরের এক লক্ষ টাকার চেক ও নন জুডিসিয়াল স্ট্র্যাম্পসহ অন্যান্য কাগজ-পত্র আছে।  এ চেক-ষ্ট্যাম্পটি আঃ আজিজের কাছে রেখে এক লক্ষ টাকা ধার নিয়েছিল বাতিখালীর মৃতঃ,কওছার গাজীর ছেলে আঃ মজিদ ( ফল ব্যবসায়ী)।আরও জানা গেছে,আঃ আজিজের মৃত্যুর পর ছেলে শাহনেওয়াজ ও আঃ মজিজ মুক্তা ফ্যাসানে গিয়ে ড্রয়ারে রক্ষিত চেক-ষ্টাম্পের কথা বললে, মুমিনুল জানায় এ কাজগগুলো এক জায়গায় রেখেছি পরে নিয়ে যাবেন। পরবর্তীতে ফলব্যবসায়ী মজিদ অভিযোগ করেন গত ১৩ সেপ্টেম্বর  মুমিনুল ও পার্থ প্রতিম চক্রবর্তী দু’জনে পাওনা টাকার কথা বলে আমার কাছে আড়াই লক্ষ টাকার দাবি করে। ---এ টাকা দিতে ব্যর্থ হলে তারা চেক-ষ্ট্যাম্প দিয়ে আদালতে  মামলা করার হুমকি দেয়। এর প্রেক্ষিতে নিরুপায় হয়ে শাহনেওয়াজ বাদি হয়ে মুমিনুর রহমান ও পার্থ প্রতিম চক্রবর্তী বিরুদ্ধে পাইকগাছা নির্বাহী আদালতে এমআর মামলা করেছেন,যার নং-৯৩/২৩। অভিযোগের বিষয় জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী বলেন,মামলা হয়েছে শুনেছি,কিন্তু আমার বিরুদ্ধে এ অভিযোগ সঠিক না। বাদি ও আমার সাথে যাকে জড়ানো হয়েছে তাকেও চিনি না বলে তিনি মন্তব্য করেন।

 এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন,আদালত থেকে চেক-ষ্ট্যাম্প উদ্ধারের একটি মামলা পেয়েছি। চেক উদ্ধার হলে তা আদালতে জমা দেওয়া হবে বলে জানান তিনি।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)