সোমবার ● ৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় রেজিষ্ট্রী অফিস থেকে প্রায় ২৩ লাক্ষ টাকা নিয়ে লাপাত্তার ঘটনায় চার জনের নামে মামলা: গ্রেফতার ১
পাইকগাছায় রেজিষ্ট্রী অফিস থেকে প্রায় ২৩ লাক্ষ টাকা নিয়ে লাপাত্তার ঘটনায় চার জনের নামে মামলা: গ্রেফতার ১
পাইক
গাছায় প্রতারণা করে ২২ লাক ৬৮ হাজার টাকা আত্মসাৎ করার ঘটনায় চার জনের নামে মামলা হয়েছে। রোববার রাতে মামলাটি করেন উপজেলার গজালিয়া গ্রামের আরাফাত হোসেন। পুলিশ ওই রাতেই খুলনার মুজগুনী এলাকার রেলওয়ে বস্তি থেকে আসামি মোক্তার হোসেন (৩৩) কে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী আরাফাত হোসেন জানান, গত ১৬ মার্চ পৌর সদরের সাব-রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রি করতে আসে। তার শশুর জমি সংক্রান্ত কাগজ যোগাড়ের কাজে ব্যস্ত থাকে। আরাফাতের কাছে ২২ লক্ষ ৬৮ হাজার টাকার ব্যগেটি তার বন্ধু মোক্তার হোসেন চেয়ে নিয়ে তার কাছে রাখে। তখন তার কাছে ব্যাগ দিয়ে আরাফাত তার শশুরকে সাহায্য করতে থাকে। পরে এসে দেখে সে নাই। তাৎক্ষনিক থানাকে জানায় এবং একটি সাধারণ ডাইরি করে। সে অনুযায়ী প্রায় ৭ মাস পর রোববার রাতে মোক্তার মোড়লকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি জেলা ছাত্রলীগের উপ সাহিত্য বিষয়ক সম্পাদক (বহিষ্কার) মাসুদুর রহমান মানিক (৩০) ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাক শহিদুল্লা কায়সার (৪৫) ও ইমরান হোসেন (৩২) যোগাযোগে এ কাজ করেছে এবং ওই টাকা তাদের নিকট দেয় বলে স্বীকার করে। মাসুদুর রহমান মানিক, শহিদুল্লাহ কায়সার,ও ইমরান হোসেন পালাতক রয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ২২ লক্ষ ৬৮ হাজার টাকা প্রতারণা করে পালিয়ে যাওয়া ঘটনায় থানায় ৪ জনের নামে মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করেছি অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।






পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি 