শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » খুলনায় ইউ রির্পোটিং মোবাইল অ্যাপলিকেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রযুক্তি » খুলনায় ইউ রির্পোটিং মোবাইল অ্যাপলিকেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
৪৬৬ বার পঠিত
রবিবার ● ১৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় ইউ রির্পোটিং মোবাইল অ্যাপলিকেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

 

‘ইউ রির্পোটিং ওরিয়েন্টেশন এ্যান্ড ফিল্ড টেস্টিং অফ বাংলা অফলাইন মোবাইল অ্যাপলিকেশন’ বিষয়ে কর্মশালা ---১৫ অক্টোবর রবিবার সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৮ বছর থেকে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার সময়। এসময়ে শিক্ষার্থীরা যাতে খারাপ পথে না যায় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। সকলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে তা নয়, যার যার যোগ্যতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়। শিক্ষার্থীদের ওপর জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। তিনি বলেন, মোবাইল ব্যবহারে ভালো-মন্দো দুটোই রয়েছে। ভালো দিকগুলো গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীর শরীর গঠনের জন্য অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তিই একমাত্র হাতিয়ার হতে পারে। বাংলাদেশে কিশোর-কিশোরীদের সংখ্যা প্রায় চার কোটি। কিন্তু তাদের সঠিকভাবে বেড়ে ওঠা ও বিকাশের জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তি।

খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা ইউনিসেফের চীফ মো: কাওছার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের প্রতিনিধি শিহাব উদ্দিন সানি। ইউনিসেফের সহযোগিতায় খুলনা জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সাতক্ষীরা, বাগেরহাট জেলা, খুলনা সিটি কর্পোরেশন এলাকা ও জেলার বিভিন্ন উপজেলার স্কুলের ১১৫ জন শিক্ষার্থী অংশ নেন।





প্রযুক্তি এর আরও খবর

এআই ও ফ্যাক্ট চেকিং এআই ও ফ্যাক্ট চেকিং
পাইকগাছা পৌরসভার পয়ঃবর্জ্য শোধনাগার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাইকগাছা পৌরসভার পয়ঃবর্জ্য শোধনাগার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
পাইকগাছায় সৌর বিদ্যুৎ এর ডিস্যালাইনেশন প্লান্ট সুপেয় পানি সরবরাহে সাড়া ফেলেছে পাইকগাছায় সৌর বিদ্যুৎ এর ডিস্যালাইনেশন প্লান্ট সুপেয় পানি সরবরাহে সাড়া ফেলেছে
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে
দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব
খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী
মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ

আর্কাইভ