শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটক - ৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটক - ৪
৩৮৭ বার পঠিত
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটক - ৪

পাইকগাছা থানা পুলিশ এর টহল গাড়িতে গত ইং- ২৯ অক্টোবর লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে ককটেল হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গত ইং- ২৯ অক্টোবর রাতে সম্প্রতি বিএনপি’র হরতাল অবরোধে জনগণের জানমাল রক্ষার্থে থানা পুলিশ এর একটা টিম লস্কর ইউনিয়নের আলমতলার গড়ুইখালী অভিমুখে রাস্তায় টহল দেওয়া কালে দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে ককটেল হামলা সহ ইট পাটকেল ছুড়লে টহল গাড়িতে থাকা দু’জন পুলিশ সদস্য আহত হয়। তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এ ঘটনায় থানায়  ৪০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০ জনের নামে মামলা হয়, মামলা নং-৩১। উক্ত মামলায় মঙ্গলবার দিবাগত রাতে সন্ধিগ্ধ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার হিতামপুর গ্রামের শেখ সুবহান এর পুত্র শেখ হাফিজুর রহমান (৪৪),প্রতাপকাটি গ্রামের মোঃ রায়হান আলী গাজীর পুত্র মোঃ আব্দুল হামিদ গাজী(৫০), গড়ুইখালী ইউনিয়নের মৃত ইনছার আলী মোল্লার পুত্র মোঃ কামরুল ইসলাম (৫২) ও গোপালপুর গ্রামের মৃত আব্দুল আলী গাজীর পুত্র মোঃ ওয়াজেদ আলী গাজী (৫৫) কে আটক করা হয়। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অমিত দেবনাথ জানান, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনা মোতাবেক ২৯ অক্টোবর পুলিশ টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় সন্ধিগ্ধ ৪ জনকে মঙ্গলবার দিবাগত রাতে আটক করা হয়েছে। ---থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম  বলেন, গত ইং- ২৯ অক্টোবর পুলিশের গাড়িতে ককটেল হামলায় সন্ধিগ্ধ ৪ জনকে আটক পূর্বক বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

আর্কাইভ