শনিবার ● ২৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ ভারতীয় প্রকৌশলী নিহত
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ ভারতীয় প্রকৌশলী নিহত
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুই ভারতীয় নাগরিক নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে ।
নিহতরা হলেন ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস (৫৫) ও তার স্ত্রী ছবি বিশ্বাস(৪৮)। ওয়াসিম কুমার বিশ্বাস খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার (সিভিল/ট্রাক) হিসাবে কর্মরত ছিলেন। ভারতীয় রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে ইরকোন ইন্টারন্যাশনাল লিমিটেডের একজন ষ্টাফ তিনি। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার করিমপুর এলাকায়। ছুটিতে স্বস্ত্রীক তিনি দেশে যাচ্ছিলেন। অহত প্রাইভেটকার চালক খুলনার খানজাহান আলী থানা এলাকার সবিজ (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস ছুটিতে স্ব-স্ত্রীক সড়ক পথে ভারতে যাওয়ার জন্য শনিবার সকালে খুলনা থেকে একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-খ, ১৩-৩৫১৪) ভাড়া নিয়ে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ ৩৩ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের (খুলনা মেট্রো-ট, ২০-৮৭৭০) সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী দুই ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তাদের বহনকারি প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের তলায় চলে যায়। এঘটনা গুরুতর আহত হয় প্রাইভেটকারের চালক সজিব।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এসময় গাড়ির সামনের দরজা ভেঙ্গে চালক সজিবকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কজনক।
সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক গংগা রানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস খুলনা-মংলা এলাকায় চলমান রেল লাইন নির্মাণ প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। ছুটিতে স্ত্রীকে নিয়ে সড়ক পথে দেশে যাওয়ার জন্য তিনি খুলনা থেকে ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের দিকে যাচ্ছিলেন। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার করিমপুর এলাকায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম
বলেন, বিষয়টি সংশ্লিষ্ঠ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।






সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ 