মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » দুবলারচরে দশ হরিণ শিকারি আটক: হরিণধরা ফাঁদ ও ধারালো দা কুড়াল উদ্ধার
দুবলারচরে দশ হরিণ শিকারি আটক: হরিণধরা ফাঁদ ও ধারালো দা কুড়াল উদ্ধার
শরণখোলা প্রতিনিধি; সুন্দরবনের দুবলারচরে হরিণ শিকারের ফাঁদ সহ দশ শিকারি আটক হয়েছে। সোমবার সন্ধ্যায় দুবলার জামতলা থেকে বনরক্ষীরা তাদের আটক করে। আটক শিকারীদের মঙ্গলবার ( ২৮ নভেম্বর) সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। ,
বন বিভাগ সূত্রে জানা যায় ,সোমবার সন্ধ্যায় বন রক্ষীরা নিয়মিত টহল কালে দুবলার চরের জামতলা এলাকা থেকে হরিণ শিকারের প্রস্তুতি সময় ১০ জনকে আটক করে। এসময় তাদের কবল থেকে হরিণ ধরার ২৫০ গজ নাইলনের তৈরী ফাঁদ, ৪টি ধারালো দা ও একটি কুড়াল জব্দ করা হয়েছে। আটককৃতদের বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়। এরা হচ্ছে,ব্যোমকেশ, মন্ডল, দেবাশীষ, ইউনুস, দিবানন্দ রায়, বাসুদেব মন্ডল, সুদীপ্ত বাছাড়,দিলীপ মন্ডল, আসিস ঢালী, সুমন মন্ডল ও সুজয় মহলদার।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এ সি এফ) শেখ মাহবুব হাসান বলেন আটক শিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাদেরকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।






পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ 