শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

SW News24
শনিবার ● ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » বিয়ের আসর থেকে বর চলে যাওয়ায় কনের আত্মহত্যা; থানায় মামলা
প্রথম পাতা » অপরাধ » বিয়ের আসর থেকে বর চলে যাওয়ায় কনের আত্মহত্যা; থানায় মামলা
৩৫২ বার পঠিত
শনিবার ● ২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের আসর থেকে বর চলে যাওয়ায় কনের আত্মহত্যা; থানায় মামলা

  লগ্ন পেরিয়ে যাওয়ায় বিয়ে না করে বর চলে যাওয়ায় গলায় রশি পেঁচিয়ে মিতু মণ্ডল (১৯) ---আত্মহত্যা করার অভিযোগে পাইকগাছায় থানায় মামলা হয়েছে। উপজেলার লতা ইউনিয়নে মুনকিয়া গ্রামে শুক্রবার বিকেল ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশিতে ঝুলন্ত অবস্থায় মিতুকে পাওয়া যায়। এ সময় মিতুর বাবা তাকে নামিয়ে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিতু মণ্ডল মারা যান। 

 

মিতু মণ্ডলের বাবা ঠাকুরদাশ মণ্ডল বলেন, আমার মেয়ের সঙ্গে বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদিপ্ত মণ্ডলের (২২) গত সোমবার বিয়ের দিন ধার্য ছিল। ছেলে মেয়ের বাড়ি বিয়েতে সঠিক সময় না আসায় লগ্ন পেরিয়ে যায়। পরের লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে বিয়ের আসর থেকে চলে যায়। মেয়ে সে থেকে মানসিক ভাবে ভেঙে পড়ে। এই কারণে গত শুক্রবার বিকেল ৫টার দিকে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে পড়ে। তাকে নামিয়ে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সে মারা যায়।


পাইকগাছা থানার  ওসি মো. রফিকুল ইসলাম বলেন, শুক্রবার গলায় রশি পেঁচিয়ে একটি মেয়ে আত্মহত্যা করে। তার মরদেহ সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায়  থানায় বরের বাবা কৃষ্ণ মণ্ডল ও বর সুদিপ্ত মণ্ডলের নামে মামলা করেছেন মেয়ের বাবা।  





অপরাধ এর আরও খবর

শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা
পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা; থানায় এজাহার পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা; থানায় এজাহার
পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি। পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি।
আশাশুনির মাদ্রায় বসতবাড়ীতে অগ্নিকান্ডে ইজিবাইক সহ ২টি বসত ঘর একেবারেই ভূষ্মিভূত আশাশুনির মাদ্রায় বসতবাড়ীতে অগ্নিকান্ডে ইজিবাইক সহ ২টি বসত ঘর একেবারেই ভূষ্মিভূত
মাগুরায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ; গ্রেফতার নারীসহ ১৫ জন মাগুরায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ; গ্রেফতার নারীসহ ১৫ জন
পাইকগাছার গড়ইখালীতে বাজার সভাপতি-সম্পাদকে মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা; দোকান-পাটবন্ধ পাইকগাছার গড়ইখালীতে বাজার সভাপতি-সম্পাদকে মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা; দোকান-পাটবন্ধ
কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় রমজানে নিত্য পণ্যের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান মাগুরায় রমজানে নিত্য পণ্যের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান
কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত

আর্কাইভ