শনিবার ● ৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় পাখি শিকার রোধে বিলবোর্ড স্থাপন
পাইকগাছায় পাখি শিকার রোধে বিলবোর্ড স্থাপন
খুলনার পাইকগাছায় পাখি শিকার রোধে ‘পাখির অভয়ারণ্য পাইকগাছা’ সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে ও পাইকগাছা উপজেলা প্রশাসন এর সহযোগিতায় এই বিলবোর্ড স্থাপন করা হয়।
পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে,শিকারী ও অসাধুদের সতর্ক করতে ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার নতুন বাজারের পাশে বিলবোর্ড স্থাপন করা হয়।বিলবোর্ড স্থাপন করার সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধিান, এ্যাড. শফিকুল ইসলাম কচি, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, প্রেসক্লাব পাইকগাছার সহ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক গাজী মো: আব্দুল আলীম, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান, নজরুল ইসলাম, তৃষা বিশ্বাস,পুষ্পিতা শীল,পরিবেশ কর্মি আব্দুল বারিক, কার্তিক মণ্ডল, কওছার আলী প্রমুখ।
বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ।পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা।
উল্লেখ্য, “পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।পাখির অভায়রণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র,ঝুড়ি, কাঠের বাসা, সচেতনতামূলক লিফলেট বিতারণ,উদ্ভবকরন সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।






পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা 